ওমান সফরে গেলেন বাংলাদেশ ডিফেন্স সার্ভিসেস কমান্ডের একটি দল। গতকাল ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) পরিদর্শন করেছে বাংলাদেশের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) একটি প্রতিনিধি দল।
বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছে ওমানের এমএসসি’র প্রধান কমান্ডো মোহাম্মদ হামুদ আল জাদজালি। এসময় তিনি বাংলাদেশ থেকে ওমান যাওয়া অতিথিদের ওমানের সর্বশেষ সরঞ্জাম এবং প্রযুক্তি পরিদর্শন করান। এছাড়াও প্রতিনিধি দলের সদস্যদের কৌশল উন্নয়ন এবং দেশের জাতীয় দায়িত্ব সম্পর্কেও অবহিত করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















