হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা আতাউর রহমান নামে এক যাত্রীর কাছ থেকে হাতুড়ির ভেতরে লুকানো অবস্থায় ৫ কেজি ১৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ।
এ ঘটনায় ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আতাউর রহমান হবিগঞ্জের বাসিন্দা। আজ বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. সানোয়ারুল কবীর বলেন, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে শারজাহ থেকে আতাউর রহমান একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।
ইমিগ্রেশন শেষ করে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার সঙ্গে থাকা ব্যাগেজ স্ক্যানিং করা হয়। ব্যাগেজ স্ক্যানিংয়ের সময় তার সঙ্গে থাকা কার্টন জাতীয় ব্যাগের ভেতর দুটি বড় হ্যামারের মধ্যে স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















