ওমানে বর্তমান করোনা পরিস্থিতিতেও প্রবাসীদের কাজের চুক্তি নবায়নের সময়সীমা বাড়ালো দেশটির শ্রম মন্ত্রণালয়। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত প্রবাসী শ্রমিকরা তাদের কাজের চুক্তি নবায়ন করার সুযোগ পাবে। চুক্তি নবায়নের জন্য দেশের সকল ব্যবসায় প্রতিষ্ঠানকে অতিরিক্ত সময় বেঁধে দিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, “প্রবাসী শ্রমিকদের কাজের চুক্তির নবায়নের নতুন সময়সীমা ধার্য করার হয়েছে আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত। এই অতিরিক্ত সময়ের মধ্যে দেশটিতে বসবাসরত সকল প্রবাসী তাদের বৈধ কাজের চুক্তি নবায়ন করে নিতে হবে। নিয়োগকর্তা এবং প্রতিষ্ঠানগুলিকে এই মেয়াদের মধ্যে তাদের প্রতিষ্ঠানে কর্মরত সকল প্রবাসী শ্রমিকদের কাজের চুক্তি নবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















