বিজ্ঞাপন
Saturday, March 14, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home জাতীয়

ট্রলি না পেয়ে প্রবাসীদের মাথায় লাগেজ

শাহীনুল ইসলাম শাহীনুল ইসলাম
Dec 15
পড়ুন: 3 মিনিটে
0
ট্রলি না পেয়ে প্রবাসীদের মাথায় লাগেজ
6
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

করোনা মহামারির সময়ে দেশের যখন সকল সেক্টরে অর্থনৈতিক অবস্থা মন্দা যাচ্ছিলো, তখনোও দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন প্রবাসীরা, দীর্ঘদিন দেশের বাহিরে থাকা এই প্রবাসীরা সরকারের কোনো সুযোগ সুবিধা ভোগ করেননা। বছরের পর বছর শুধুমাত্র দিয়েই যান এই রেমিট্যান্স যোদ্ধারা। অথচ ঢাকা এয়ারপোর্টে নেমে একটু ভালোমতো তাদের গন্তব্যে যাবেন, সেই সুবিধাটুকুও পাচ্ছেননা প্রবাসীরা।

 

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪-ডিসেম্বর) সকালে ঢাকা বিমানবন্দরে যেয়ে দেখা যায় বিদেশ থেকে আসা প্রবাসীরা তাদের মাথায় লাগেজ এবং দুইহাতে ব্যাগ নিয়ে অসহনীয় কষ্ট করে এয়ারপোর্ট থেকে বের হচ্ছেন।

আরওপড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

এক যুগে লাশ হয়ে ফিরেছেন ৪২ হাজার প্রবাসী

বিজ্ঞাপন

বিমানবন্দরের কর্মীরা ট্রলি নিয়ে গাড়ি পর্যন্তও যাওয়ার সুযোগ টুকু দিচ্ছেনা। এমতাবস্থায় প্রশ্ন উঠেছে প্রত্যেক যাত্রীর বিমান ভাড়া থেকে এমবারগেশন ফি, ট্রাভেল ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এক্সাইজ ডিউটি ট্যাক্স ছাড়াও বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তার জন্য ৯৩৩ টাকা করে নেওয়া হলেও তা দিয়ে কী করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

 

যাত্রীরা ভাড়ার সঙ্গে এসব ফি দিলেও পাচ্ছেননা কাঙ্ক্ষিত সেবা। উল্টো বিমানবন্দরে ট্রলি না পেয়ে লাগেজ মাথায় নিতে হচ্ছে তাদের। দেশের প্রধান এই বিমানবন্দরের এমন বেহাল দশায় বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি যাত্রীরাও ক্ষুব্ধ। কয়েক মাস ধরে এই সমস্যা প্রকট রূপ নিলেও এখনও কোনও সমাধান বের করতে পারেনি বেবিচক।

Probash Time

বিজ্ঞাপন

১৪ ডিসেম্বর সকালে বিমানবন্দরের এমন চিত্র ধারণ করতে গেলে উল্টো প্রবাস টাইমের সাংবাদিকের উপর ক্ষিপ্ত হন এক নিরাপত্তা কর্মী। ভিডিও না করতে দিয়ে উল্টো অসৌজন্যমূলক আচরণ করেন আর্মড পুলিশের উক্ত নিরাপত্তা কর্মী। সরেজমিনে দেখা গেছে বর্তমানে রাতের ফ্লাইট বন্ধ থাকায় সকালে প্রচুর যাত্রীর চাপ পড়ে বিমানবন্দরে। 

 

বিদেশ ফেরত যাত্রীরা ট্রলির জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। কেউকেউ অনেকক্ষণ অপেক্ষার পরও ট্রলি না পেয়ে লাগেজ ও অন্যান্য মালামাল টেনে-হেঁচড়ে বের করছেন। আবার যাদের একাধিক লাগেজ আছে তারা একটিকে মাথায় বয়ে নিয়ে কিছুদূরে রেখে এসে অন্যটি তুলে নিচ্ছেন।

 

আবার যারা ট্রলি পাচ্ছেন, তাদেরকে বহুতল কার পার্কিং পর্যন্তও নিতে দিচ্ছেনা ট্রলি। এ যেন হয়রানী আর ভোগান্তির এক কারখানা। বিশ্বের প্রায় সব বিমানবন্দরে যাত্রীরা টার্মিনাল থেকে পার্কিং জোন পর্যন্ত ট্রলি ব্যবহারের সুবিধা পান।

কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যানোপির (যাত্রী ছাউনি) বাইরে ট্রলি নেওয়ার সুযোগ নেই। এ কারণে যেসব যাত্রীর গাড়ি পার্কিং জোনে থাকে তাদের ল্যাগেজ নিয়ে দুর্ভোগে পড়তে হয়। বাধ্য হয়ে মাথায় লাগেজ নিয়ে বের হওয়ার চিত্র প্রতিদিনের।

 

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা। এছাড়া একাধিক লাগেজ বহনকারীরা পড়েন নিরাপত্তা ঝুঁকিতে। কারণ প্রায়ই লাগেজ চুরি, ভুলে ফেলে যাওয়া কিংবা বদলে যাওয়ার ঘটনা হচ্ছে বিমানবন্দরে। একইভাবে যেসব যাত্রী বিদেশ যাচ্ছেন তারাও ট্রলি সংকটে ভোগান্তিতে পড়ছেন।

 

শাহজালাল বিমানবন্দরে বর্তমানে দিনে গড়ে ১০০টি ফ্লাইট চলাচল করে। এগুলোতে প্রায় ২০ হাজার মানুষ যাতায়াত করেন। যাত্রীদের জন্য বিমানবন্দরে প্রায় ২ হাজার ২০০টি ট্রলি আছে। এর মধ্যে ১ হাজারের বেশি ট্রলি ব্যবহারের অনুপযোগী। একইদিনে কাছাকাছি সময়ে পাঁচটি আগমনী ও পাঁচটি বহির্গমন ফ্লাইট থাকলে কমপক্ষে দেড় হাজার থেকে দুই হাজার ট্রলির প্রয়োজন পড়ে। 

 

এসব ট্রলি ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত জনবলও নেই বিমানবন্দরে। যে কয়েকজন ট্রলিম্যান কাজ করেন তারা প্রটোকলসহ অন্যান্য কাজে ব্যস্ত থাকেন। ট্রলিম্যানদের জন্য নির্ধারিত পোশাক থাকলেও তারা তা ব্যবহার করেন না। এ কারণে যাত্রীরা ট্রলি খোঁজায় সহায়তা পান না। যাত্রীদের ব্যবহারের পর সীমিতসংখ্যক ট্রলি এখানে-সেখানে পড়ে থাকলেও সেগুলো সংগ্রহ করার ক্ষেত্রে উদাসীন ট্রলিম্যানরা।

যাত্রীদের প্রশ্ন, একটি ট্রলির দাম কত এবং উন্নয়ন ও নিরাপত্তা ফি নিলেও তার বিপরীতে যাত্রীদের কী সেবা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ? অনলাইনে খোঁজ নিয়ে দেখা গেছে, আকৃতি ও মানের ভিন্নতায় একটি ট্রলির দাম ৮ হাজার থেকে ২০ হাজার টাকা।

 

একটি ফ্লাইটে গড়ে ২০০ জন যাত্রী থাকলে বিমানবন্দর উন্নয়ন ও নিরাপত্তা ফি আদায় হচ্ছে জনপ্রতি ৯৩৩ টাকা করে মোট ১ লাখ ৮৬ হাজার ৬০০ টাকা। মোটামুটি মানের একটি ট্রলি ১৫ হাজার টাকা ধরলে একটি ফ্লাইটের যাত্রীদের ফি থেকেই ১২টি ট্রলি কেনা সম্ভব। সারাদিনে ১০০টি ফ্লাইট চলাচল করলে সেগুলোর যাত্রীদের ফি দিয়ে দিনে কমপক্ষে ১ হাজার ২০০টি ট্রলি কিনতে পারেন বেবিচক।

ট্রলি না পেয়ে ক্ষুব্ধ যাত্রীদের অনেকেই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর পদত্যাগ দাবি করেছেন। প্রবাসীরা বলেন, বিদেশে সুপার শপের পার্কিংয়ে যে পরিমাণ ট্রলি থাকে তার অর্ধেকও এই বিমানবন্দরে নাই। হাজার হাজার মানুষ লাগেজ মাথায় নিয়ে বিমানবন্দর থেকে বের হচ্ছে, লজ্জা থাকলে মন্ত্রীর পদত্যাগ করা উচিত।’

 

এদিকে, বিমানবন্দরে ট্রলি সংকটের অভিযোগের মুখে দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, যাত্রীদের বিদেশযাত্রা ও আগমনকে আরও আরামদায়ক করতে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নতুন করে আড়াই হাজার নতুন ট্রলি যুক্ত হচ্ছে।

 

আরো দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: airportprobas timeprobash timeএয়ারপোর্টওমান প্রবাসীওমানের আজকের খবরওমানের খবরওমানের নিউজওমানের ফ্লাইটট্রলিদূতাবাসপুলিশপ্রবাসপ্রবাস টাইমপ্রবাসীফ্লাইট

এ সম্পর্কিত আরও পড়ুন

ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না
বাংলাদেশ

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক
অপরাধ

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
আমিরাত

আমিরাতে ভারতীয়দের মন্দির প্রতিষ্ঠা

February 13, 2024
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post