ব্রিটেনে গত এক সপ্তাহে করোনার ভয়াল থাবায় আক্রান্ত হয়ে ১০৩৮ জন মৃত্যুবরণ করেছেন। এ সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ১৭৩ জন। ওয়াল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় সর্বোচ্চ মৃত্যুর তালিকায় চতুর্থ স্থানে এখন ব্রিটেন।
গত ১৯ নভেম্বর করোনায় দেশটিতে আরও ১৫৭ জনের প্রাণহানি ঘটেছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৪৩ হাজার ৭১৬ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৪২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ৬৬ হাজার ১৫৩ জন ছাড়িয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় মালদ্বীপে নতুন করে ১০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৪ নভেম্বর নিয়মিত সংবাদ বুলেটিনে দেশটির স্বাস্থ্য সুরক্ষা সংস্থা এইচপিএ এই তথ্য জানিয়েছে।
এদিকে, চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা পৌঁছেছে প্রায় সোয়া ৬ লাখে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, ইউক্রেন, তুরস্ক, মেক্সিকো, জার্মানি ও পোল্যান্ড। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৫ কোটি ৯৬ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫১ লাখ ৯১ হাজার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















