চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। তবে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আজ করোনায় হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে।
বৃহস্পতিবার (২৫-নভেম্বর) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যা ৫ জন এবং মৃতের সংখ্যাও শূন্যের কোঠায়।
গত এক মাস যাবত দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৮.৫ শতাংশে। বর্তমানে ওমানের সমস্ত হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৭ জন এবং আইসিইউতে আছেন ২ জন। দেশটিতে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৫১৯ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৯৫১ জন। এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১১৩ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















