ওমানের দক্ষিণ আল বাতিনা প্রদেশের মুসান্নাহ এলাকার একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ এক বিবৃতিতে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ) জানিয়েছে অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথেসাথে দক্ষিণ আল বাতিনা প্রদেশের সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স সেন্টারের দুইটি অগ্নিনির্বাপক দল হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দীর্ঘক্ষণ দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















