মধ্যপ্রাচ্যের দেশ ওমানে চুরির অভিযোগে ৫ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, “চুরিকৃত মালামাল সহ পাঁচ প্রবাসীকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযোগ রয়েছে তারা দক্ষিণ আশ শারকিয়াহ প্রদেশের একটি দোকান থেকে ১০ হাজার ওমানি রিয়াল সমপরিমাণ মালামাল চুরি করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আটককৃতরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
এদিকে, গত (শনিবার) ওমানের মাস্কাটে চুরির অভিযোগে ৩ প্রবাসীকে আটক করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, “আটককৃতরা মাস্কাটের বিভিন্ন বাসা বাড়ি এবং দোকান থেকে চুরি করতো। তবে আটককৃতরা কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ।
এছাড়াও অবৈধভাবে ওমান প্রবেশে অভিযোগে ২০ প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আজ পৃথক এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, “উত্তর আল বাতিনাহ প্রদেশের কোস্ট গার্ড পুলিশের সহযোগীতায় ২০ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতরা নৌকায় করে অবৈধভাবে উত্তর আল বাতিনা প্রদেশের শিনাস এলাকা দিয়ে ওমান প্রবেশের চেষ্টা করছিলো। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















