প্রতারণার অভিযোগে মাস্কাট থেকে দুই নারী প্রবাসীকে গ্রেফতার করেছে মাস্কাট গভর্নরেট পুলিশ কমান্ড। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই নারী ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ছবি প্রদর্শন করে মানুষকে প্রলুব্ধ করতো।
এরপর তাদের পাতা ফাঁদে পা দিলেই ব্ল্যাকমেইল করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতো এই দুই নারী। আটককৃতরা কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
এদিকে লাইসেন্স বিহীন স্বর্ণ বিক্রির অভিযোগে ওমানের মাতরাহ শহরে এক প্রবাসী ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়েছে মাস্কাট পৌরসভা কর্তৃপক্ষ। অভিযানে কাউকে আটক করতে না পারলেও স্বর্ণালঙ্কার তৈরির যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
আজ এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত প্রবাসীর বাড়িতে অভিযান পরিচালনা করলে সোনা বিক্রয় এবং স্বর্ণালঙ্কার মেরামতের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি পাওয়া যায়। তবে উক্ত প্রবাসী পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে অপর এক ঘটনায় প্রায় ৭২ কেজি অবৈধ মাদক সহ দুই চোরাচালানকারীকে গ্রেফতার করেছে আজ। এ ছাড়াও অবৈধপথে ওমান প্রবেশের সময় আটজনকে আটক করেছে দেশটির কোস্ট গার্ড পুলিশ। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে,
ওমানের ধোফার উপকূল দিয়ে বিপুল পরিমাণ মাদক সহ ২টি নৌকার মাধ্যমে তারা অবৈধভাবে ওমান প্রবেশের চেষ্টা করছিলো। পরে তাদেরকে কোস্ট গার্ড পুলিশের মাধ্যমে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ২টি নৌকা থেকে প্রায় ৩ হাজার কেজি মাদক দ্রব্য জব্দ করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















