ওমানের ঘূর্ণিঝড় শাহীনের পর ফের পানির দেখা মিলছে দেশটির মরুভূমি বেষ্টিত সাফা হ্রদে। আল ধাহিরা প্রদেশের ফটোগ্রাফার শিহাব আল শানদৌদি বলেন, “ঘূর্ণিঝড় শাহীনের কারণে আল ধাহিরা প্রদেশের শুকিয়ে যাওয়া আল সাফা বালির হ্রদে আবারও পানি দেখতে পাওয়া গিয়েছ।”
উল্লেখ্য, এই হ্রদটিতে গত ২০১৯ সালের বর্ষাকালে সর্বশেষ পানির উপস্থিতি লক্ষ করা গিয়েছিলো। কিন্তু ২০২০ সালের এপ্রিলের পরে হ্রদটি একেবারে শুকিয়ে যায়। ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে হ্রদটিতে আবারও পানির উপস্থিতি লক্ষ করা যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















