ওমানে বিপুল পরিমাণে ই-সিগারেট জব্দ করেছে ওমান কাস্টমস। কাস্টমস জানিয়েছে,”সীব এলাকায় প্রবাসী শ্রমিকদের ব্যবহৃত একটি সাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইলেকট্রনিক সিগারেট ও শিশা জব্দ করেছে তদন্ত বিভাগ। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ”
এদিকে, দেশটির আল বুড়াইমি প্রদেশে মদ চোরাচালানকারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ওমান কাস্টমস জানিয়েছে, ” আল বুড়াইমি প্রদেশে ইটের মধ্যে লুকিয়ে ১৭ হাজার বোতল মদ চোরাচালানের সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে।”
এছাড়াও দেশটির বাউশারে খাওয়ার অনুপযোগী প্রায় ১৫শ’ কিলোগ্রাম খাবার জব্দ করেছে মাস্কাট পৌরসভা। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে,” খাওয়ার অনুপযোগী হওয়ায় খাদ্য নিয়ন্ত্রণ বিভাগ ১৫শ’ কিলোগ্রাম খাবার জব্দ করে ধ্বংস করে দেয়। লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















