ওমানে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ১২ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। রবিবার (১৭-অক্টোবর),
দেশটির দক্ষিণ আশ শারকিয়া অঞ্চল থেকে এই ১২ প্রবাসীকে গ্রেফতার করে পুলিশ। আটককৃতরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে পুলিশ।
এদিকে বিপুল পরিমাণ অবৈধ সিগারেটের একটি চালান জব্দ করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। আজ (১৮-অক্টোবর) এক বিবৃতিতে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে,
“আল ওয়াজাজাহ বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে ট্রাকের মাধ্যমে অবৈধ সিগারেট নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল। ট্রাকের ভিতরে বাক্সের মধ্যে লুকিয়ে এই সিগারেট নিয়ে আসার সময় ট্রাকটিকে আটক করে। বর্তমানে ট্রাকটি কাস্টমস কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















