করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে ওমান সরকার। এই সময় এই মহামারি নিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ভুল তথ্য বা গুজব ছড়ালে কঠোর জরিমানা করার নির্দেশ দিয়েছে ওমান সরকার। সম্প্রতি ওমান পুলিশ (আরওপি) গুজব প্রকাশের অভিযোগে এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীরা যেভাবে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন
আরওপি’র অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “ওমানে সামাজিক জমায়েতের বিষয়ে প্রবাসী ব্যক্তিটি নিজের সোশাল মিডিয়ায় একটি ভুয়া তথ্য প্রকাশ করে। এই ধরনের গুজব প্রকাশের কারণে তাকে গ্রেপ্তার করে ওমান পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















