বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে গতকাল বুধবার সন্ধ্যায় চাঁদনী (৩২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সলিয়াবাকপুর গ্রামে নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত চাঁদনী কুয়েতপ্রবাসী আমিনুল ইসলাম গোলন্দাজের স্ত্রী এবং দুই সন্তানের জননী। তার মেয়ে মাইশা (১৪) নবম শ্রেণিতে এবং ছেলে আব্দুল্লাহ (৮) দ্বিতীয় শ্রেণিতে পড়ে। ঘটনার সময় তারা ঝালকাঠির গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের বড় একসাড়াপাড়া গ্রামে তাদের নানার বাড়িতে ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বাসার দ্বিতীয় তলায় চাঁদনীর কক্ষের দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা দরজা খোলার চেষ্টা করেন। দরজা খুলতে ব্যর্থ হয়ে তারা পাশের ভবন থেকে উঁকি দিয়ে দেখেন চাঁদনী ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছেন। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রাতেই ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা জানান, এ ঘটনায় তদন্ত চলছে।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















