করোনা মহামারির কারণে ফ্লাইট বন্ধ থাকায় সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থানরত প্রবাসীদের মধ্যে অনেকের ভিসার মেয়াদ চলে গেছে। এর মধ্যে দুবাই সিটির ভিসাধারীদের মধ্যে কিছু ভিসার মেয়াদ আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কর্তৃপক্ষ।
ফ্লাইট বন্ধ থাকা সব দেশের প্রবাসীদের জন্য এটা প্রযোজ্য। দেশটির ইংরেজি গণমাধ্যম খালিজ টাইমস সংবাদটি জানিয়েছে।
এর আগে, গত ২৪ এপ্রিল থেকে ভারত থেকে ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা দেয় আমিরাত সরকার। পরে ১৩ মে নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার ফ্লাইটের ওপর। চলতি মাসে ভারত ও পাকিস্তানে ফ্লাইট চালু হলেও বাংলাদেশের স্বাভাবিক ফ্লাইট এখনো বন্ধ রয়েছে।
আপনার ভিসার মেয়াদ বাড়ল কিনা দেখতে এই লিংকে https://amer.gdrfad.gov.ae/visa-inquiry ক্লিক করুন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















