বিজ্ঞাপন
Sunday, March 22, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home বাংলাদেশ

সিন্ডিকেটের কবলে হজের বিমান, বিপুল টাকা পাচারের শঙ্কা

প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
Dec 31
পড়ুন: 1 মিনিটে
0
সিন্ডিকেটের কবলে হজের বিমান, বিপুল টাকা পাচারের শঙ্কা
71
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

হজ ফ্লাইট পরিচালনার জন্য রহস্যজনক দরপত্র আহ্বানের অভিযোগ উঠেছে। পছন্দের প্রতিষ্ঠানের কাছ থেকে এয়ারক্রাফট লিজ নিতে এ ধরনের দরপত্র আহ্বান করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দরপত্রের দুটি অত্যাবশ্যকীয় শর্ত নিয়েও দেখা দিয়েছে বিতর্ক।

বিশেষজ্ঞরা বলেছেন, এ দুই শর্ত বহাল থাকলে বিমান আগামী হজের আগে উন্মুক্ত দরপত্রে কোনো এয়ারক্রাফট লিজ নিতে পারবে না। মূলত, উন্মুক্ত দরপত্রে বিমান পাওয়া যাচ্ছে না-এমন যুক্তি দেখিয়ে শেষ পর্যন্ত ডাইরেক্ট পারচেজ মেথডে পছন্দের কোনো কোম্পানির কাছ থেকে এয়ারক্রাফট লিজ নেওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

বিমান সূত্রে জানা যায়, ইতোমধ্যে তিন দফায় দরপত্র আহ্বান করেও কোনো সাড়া পাওয়া যায়নি। শনিবার ছিল তৃতীয় দফায় আহ্বান করা দরপত্রের শেষ দিন। সংশ্লিষ্টরা বলেছেন, এবারও বেশ কয়েকটি প্রতিষ্ঠান দর জমা দিলেও শেষ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানই রেসপন্সিভ হতে পারবে না। চতুর্থ দফায়ও একই শর্তে দরপত্র আহ্বান করা হতে পারে বলে মনে করছেন অনেকে।

আরওপড়ুন

উড্ডয়নের আগে বিমানে আগুন, রক্ষা পেল ২৯৪ যাত্রী

নিরাপত্তা ইস্যুতে সৌদির কঠোর সতর্কবার্তা

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি এয়ারক্রাফট লিজ প্রক্রিয়ার সঙ্গে বিমানে একটি শক্তিশালী সিন্ডিকেট জড়িত থাকে। এ সিন্ডিকেট এমনভাবে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে, যাতে কোনো এয়ারক্রাফট পাওয়া না যায়। এভাবে সময়ক্ষেপণ করে একপর্যায়ে পছন্দের কোম্পানির কাছ থেকে সরাসরি বিমান লিজ নেয়। এর আগেও এভাবে একাধিকবার বিমান লিজ নেওয়ার অভিযোগ রয়েছে বিমানের এই সিন্ডিকেটের বিরুদ্ধে। এর আগে ইজিপ্ট এয়ারলাইন্স থেকেও দুটি উড়োজাহাজ লিজ নেওয়ার জন্য বিমান তিন দফায় দরপত্র আহ্বান করেছিল। ওই দুই এয়ারক্রাফট লিজে বিমানের বিরুদ্ধে ১২শ কোটি টাকার মামলা হয়েছে।

বিমান সূত্রে জানা যায়, সংস্থাটি এ বছর নিজস্ব এয়ারক্রাফট দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করবে। এতে বহরের শূন্যতা পূরণ করতে এবং সাধারণ ফ্লাইটের শিডিউল ঠিক রাখতে দুটি এয়ারক্রাফট লিজ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক বছরের জন্য এসিএমআই চুক্তিতে (এয়ারক্রাফট, ক্রু, মেনটেইন্যান্স ইন্সুরেন্স) এ দুই এয়ারক্রাফট লিজ নেওয়া হবে। অর্থাৎ বিমানের সঙ্গে পাইলট ও কেবিন ক্রুও থাকবে। এছাড়া বিমানের ইন্সুরেন্সও সংশ্লিষ্ট দরদাতা প্রতিষ্ঠান দেবে। প্রথমে ৬ মাসের জন্য লিজ নেওয়া হবে। পরে আরও ৬ মাস সময় বাড়ানো হবে।

জানা যায়, রাষ্ট্রীয় সংস্থাটি এতদিন ২০ বছরের পুরোনো এয়ারক্রাফট লিজ নিয়ে হজ ফ্লাইট পরিচালনা করে আসছিল। এতে একদিকে মোটামুটি প্রতিযোগিতামূলক দরদাতা পাওয়া যেত, অপরদিকে লিজ ভাড়াও কম পড়ত। কিন্তু রহস্যজনক কারণে এ বছর প্রথমবারের মতো হজ ফ্লাইট লিজে এয়ারক্রাফটের বয়সসীমা ১০ বছর নির্ধারণ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে উড়োজাহাজের আসন সংখ্যাও ২০০ প্লাস নির্ধারণ করে দেওয়া হয়েছে। মূলত এ দুটি শর্তের কারণে তিন দফায় দরপত্র আহ্বান করেও কোনো এয়ারক্রাফট পাওয়া যাচ্ছে না।

এভিয়েশন সেক্টরের বিশেষজ্ঞরা বলেছেন, এ পরিকল্পনা বাস্তবায়ন হলে অন্য বছরের তুলনায় বিমান ভাড়ায় ব্যয় বাড়বে দ্বিগুণেরও বেশি। এই সুযোগে অতিরিক্ত দামে বিমান লিজ নেওয়ায় পুরো টাকা বিদেশে পাচার হয়ে যাবে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা আরও বলেন, এরকম শর্ত পূরণ করে উড়োজাহাজ ভাড়া দেওয়ার মতো দরদাতা বর্তমানে এশিয়ার কোথাও নেই। তাছাড়া ন্যারো বডির উড়োজাহাজগুলোর মধ্যে ভাড়া দেওয়ার মতো ২শর বেশি আসনযুক্ত কোনো এয়ারক্রাফট বিশ্বের কোথাও নেই। সাধারণত বোয়িং ৭৩৭ ম্যাক্স এবং এয়ারবাস ৩২১ মডেলের উড়োজাহাজগুলোয় আসনসংখ্যা ২শর বেশি হয়ে থাকে। যদিও বোয়িং কোম্পানির ম্যাক্স সিরিজের উড়োজাহাজগুলোর কারিগরি ত্রুটিসহ নানা অভিযোগ রয়েছে। আর এয়ারবাস ৩২১ মডেলের উড়োজাহাজগুলো একদমই ব্র্যান্ড নিউ। এ ধরনের এয়ারক্রাফট ভাড়া নিতে হলে বিপুল অঙ্কের টাকা গুনতে হবে বিমানকে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ইউরোপের হাতেগোনা দু-একটি কোম্পানির কাছে ১০ বছরের পুরোনো এয়ারক্রাফট থাকলেও তারা বিমানের কাছে এ মুহূর্তে এসিএমআই চুক্তিতে (এয়ারক্রাফট, ক্রু, মেনটেইন্যান্স ইন্সুরেন্স) লিজ দিতে রাজি হবে না।

পতিত শেখ হাসিনা সরকারের আমলেও এভাবে একটি সিন্ডিকেট বিমানে উড়োজাহাজ লিজ নিত। এ চক্রে সাবেক সরকারের মন্ত্রী-এমপি, রাজনৈতিক নেতাসহ বিমানের প্রকৌশল ও প্ল্যানিং বিভাগের একাধিক কর্মকর্তা যুক্ত থাকতেন। সংশ্লিষ্টদের মতে, এবারের লিজিং দরপত্র তৈরির প্রক্রিয়ার সঙ্গেও এরকম অনিয়ম-দুর্নীতি হওয়ার আশঙ্কা রয়েছে।

দেশে বর্তমানে তীব্র ডলার সংকট। এ সংকট নিরসনে সরকার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞাসহ নানা কৌশল অবলম্বন করছে। সেখানে বিমানের মতো প্রতিষ্ঠানে উড়োজাহাজ লিজে অহেতুক ১০ বছরের শর্ত যুক্ত করে বিপুল অঙ্কের ডলার পাচার করার বন্দোবস্ত করা হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের মতে, এসিএমআই লিজে বয়সের শর্ত জুড়ে দেওয়ার বিধান বিশ্বের কোথাও নেই। যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায়ও এসিএমআই লিজে বয়সের শর্ত দেওয়া হয় না। যদিও তৎকালীন সরকারের সাবেক বিমানমন্ত্রী জিএম কাদের এসিএমআই লিজে ২০ বছরের বয়সের শর্ত দিয়েছিলেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও ২০ বছর বয়সের এয়ারক্রাফট লিজ নিতে পারবে বলে বিমানকে জানায়। বিশ্বের প্রায় সব দেশে এসসিএমআই লিজে ২০ থেকে ২৫ বছরের উড়োজাহাজ নিয়ে থাকে। তাছাড়া ন্যারো বডির উড়োজাহাজে সর্বোচ্চ আসন হয়ে থাকে ১৫০ থেকে ১৬০টি। সেখানে ন্যারো বডির কথা উল্লেখ করলেও বিমান দরপত্রে ২শর বেশি সিটের কথা উল্লেখ করেছে। এতে স্পষ্টই বোঝা যাচ্ছে, বিশেষ কোনো সংস্থার তৈরি করা উড়োজাহাজ ভাড়া নিতেই এ দরপত্র তৈরি করা হয়েছে।

বিমানের পরিকল্পনা বিভাগের পরিচালক মমিনুল ইসলাম যুগান্তরকে বলেন, প্রথম দুই দফায় দরপত্র আহ্বান করে উড়োজাহাজ পাওয়া যায়নি। তবে তৃতীয় দফায় কিছু পরিবর্তন এনে দরপত্র আহ্বান করা হয়েছে। তৃতীয় দফায় বেশ কয়েকটি দরদাতা পাওয়া গেছে। আশা করছি, ধারণার চেয়ে কম দামে বিমান ভাড়া নেওয়া সম্ভব হবে। তিনি বলেন, বিমান পরিচালনা পর্ষদ ও বিমানের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উড়োজাহাজ ভাড়া নেওয়ার দরপত্রের শর্ত তৈরি করা হয়। কাজেই কোনো অনিয়ম হওয়ার আশঙ্কা নেই। এছাড়া পছন্দের কোনো কোম্পানির কাছ থেকে উড়োজাহাজ ভাড়া নেওয়ার তথ্য সঠিক নয়।

আরও দেখুনঃ

 

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: উড়োজাহাজএয়ারক্রাফটওমরা হজটাকা পাচারপবিত্র হজ

এ সম্পর্কিত আরও পড়ুন

ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না
বাংলাদেশ

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক
অপরাধ

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমানে নাগরিকদের ঈদের চাঁদ দেখার আহ্বান

ওমানে নাগরিকদের ঈদের চাঁদ দেখার আহ্বান

April 30, 2022
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে এবার যে কয় ঘন্টা রোজা রাখতে হবে

ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজানের সম্ভাব্য তারিখ ঘোষণা

January 10, 2023
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post