ডেটাবেজ থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ১৭৯১ সালের পর থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়াতে হাঙরের আক্রমণে ২৫০ জন প্রাণ হারিয়েছে।
অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে (বৃহৎ প্রবাল প্রাচীর) হাঙরের আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে এএফপি।
অস্ট্রেলিয়ার জরুরি সেবা সূত্রের বরাতে বার্তা সংস্থাটির খবরে বলা হয়, ৪০ বছর বয়সী নিহত ওই ব্যক্তি দেশটির পূর্ব উপকূলের হাম্পি দ্বীপে শনিবার বিকেলে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাছ ধরছিলেন।
কুইন্সল্যান্ড রাজ্যের পুলিশ এক বিবৃতিতে বলেছে, আক্রান্ত হওয়ার দেড় ঘণ্টার মধ্যে লোকটি ঘটনাস্থলে মারা যান। ঘাতক হাঙর লোকটির ঘাড়ে কামড় বসিয়েছিল।
অস্ট্রেলিয়াতে সর্বশেষ হাঙরের আক্রমণ হয় ২০২৩ সালের ডিসেম্বরে। সে সময় দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি নির্জন সার্ফিং স্পটে সাদা হাঙরের আক্রমণে ১৫ বছর বয়সী একটি ছেলে প্রাণ হারায়।
ডেটাবেজ থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ১৭৯১ সালের পর থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়াতে হাঙরের আক্রমণে ২৫০ জন প্রাণ হারিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















