বিজ্ঞাপন
Monday, March 2, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home জাতীয়

সম্মানই যদি না পান, রেমিট্যান্স কেন পাঠাবেন প্রবাসীরা

শাহীনুল ইসলাম শাহীনুল ইসলাম
Sep 11
পড়ুন: 7 মিনিটে
0
প্রবাসীদের জন্য দারুণ সুখবর দিলো মালয়েশিয়া
11
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

উন্নয়নের পথে র্দূবার এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এটা এখন আর স্বপ্ন কিংবা কল্পনা নয়, বাস্তবতা। উন্নয়নের এই অগ্রযাত্রায় অর্থনীতিকে সর্বাধিক সহায়তা করছে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি প্রবাসীর পাঠানো রেমিটেন্স। দেশের অর্থনীতি টিকিয়ে রাখার লাইফলাইন হলো রেমিট্যান্স। সরকার নানা উদ্যোগ এবং প্রণোদনা দিচ্ছে রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি করতে এবং বৈধ পথে দেশে রেমিট্যান্স আনতে। কিন্তু প্রণোদনা দিয়ে রেমিট্যান্স প্রবাহ সাময়িক বাড়লেও হুন্ডি রেট প্রণোদনার চেয়ে বেশি। তাই এখনো প্রচুর রেমিট্যান্স হুন্ডির মাধ্যমে আসছে। হুন্ডিতে লেনদেন না করতে এবং হুন্ডির বাজে প্রভাব নিয়ে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে আমরা ক্লান্ত। অনেকবার চিহ্নিত হুন্ডি কারবারিদের হুমকিও পেয়েছি কাউন্টারে হুন্ডির টাকা জমা না নেওয়ায়।

একজন ব্যাংকার হিসেবে রেমিট্যান্স ডেস্কে দীর্ঘদিন কাজ করার কারণে প্রবাসী বা রেমিটারদের কিছু মনের কথা জানতে পেরেছি। সরকার প্রণোদনা আরও দিলেও তেমন কাজ হবে বলে মনে হয় না। কারণ, হুন্ডি ব্যবসায়ীরা তার চেয়ে আরও বেশি লাভ দেবে, সুযোগ দেবে। আমরা মানুষমাত্রই ভবিষ্যৎ নিয়ে ভিতু। যদি রেমিটারদের ভবিষ্যৎ নিরাপত্তা সরকার দিতে পারে, তাহলে হুন্ডি প্রায় বন্ধ হয়ে যাবে। যেমন আমরা যারা সরকারি ব্যাংকে চাকরি করি, তাদের বেতন-ভাতা প্রাইভেট ব্যাংকারদের চেয়ে অনেক কম। তারপরও সরকারি চাকরির জন্য এত লাইন কেন! কারণ ভবিষ্যৎ নিরাপত্তা। পেনশন, প্রভিডেন্ট ফান্ড, সামাজিক মর্যাদা—এই সবের জন্য আমরা প্রাইভেট ব্যাংকের তুলনায় বর্তমান লাভটা ছাড় দিচ্ছি ভবিষ্যতের জন্য।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

ঠিক তেমনি সরকার যদি রেমিটারদের প্রেরিত অর্থের ওপর ভিত্তি করে পেনশন ভাতা/বিশেষ ভাতা চালু করে, তাহলে একজন রেমিটার ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে হুন্ডি লেনদেন করবেন না। যেমন: সরকার যদি একটা কাঠামো দিয়ে দেয় যে একজন রেমিটার যত বেশি রেমিট্যান্স বৈধ পথে দেশে পাঠাবেন, তার ওপর ভিত্তি করে ভবিষ্যতে তিনি দেশে চলে এলে তত বেশি পেনশন ভাতা পাবেন। কত বছর পর্যন্ত সেই রেমিট্যান্স আসতে হবে, পরিমাণ কী হবে এসবের শর্ত ঠিক করা যেতে পারে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে একটা রূপরেখা প্রণয়ন করা যায়।

আরওপড়ুন

রেমিট্যান্সে অঞ্চলভেদে বৈষম্য, প্রশিক্ষণে মিলতে পারে সুফল

এক যুগে লাশ হয়ে ফিরেছেন ৪২ হাজার প্রবাসী

বিজ্ঞাপন

আমাদের প্রবাসী ভাইবোনদের চাওয়া খুব বেশি নয়; দেশের অর্থনীতির চাকা সচল রাখতেই আজ তাঁরা পরবাসী। নিজের প্রিয় পরিবার–পরিজন, স্ত্রী, সন্তান থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও নিদারুণ পরিশ্রম করে কষ্টার্জিত রেমিট্যান্স দেশে পাঠান তাঁরা। তাঁরা চান একটু সম্মান। এয়ারপোর্টে তাঁদের কেউ হাসিমুখে বরণ করুক, ভালো আচরণ দিয়ে তাঁদের কেউ ঝামেলামুক্ত আগমন-প্রস্থানে সাহায্য করুক। নিজের সর্বস্ব বিক্রি করে কিংবা ঋণের অভিশাপ মাথায় নিয়ে বিদেশে গিয়ে অনেক সময় তাঁরা আশানুরূপ কর্ম পান না; অমানবিক কষ্ট আর পরিশ্রম করে অর্থ পাঠান প্রিয় দেশে।

ভিনদেশে অনেক সমস্যায় পড়লেও আমাদের দেশের দূতাবাসগুলো থেকে তেমন সাহায্যও পান না। অনেক প্রবাসী ভাই ধরা পড়ে দেশে চলে এলে তাঁর ভিক্ষা করা ছাড়া উপায় থাকে না। তিনি স্ত্রী–সন্তানের চোখের দিকে তাকাতে পারেন না, পাওনাদারের ভয়ে বাইরে যেতে পারেন না, মান–সম্মানের ভয়ে রিকশাও চালাতে পারেন না! এই অবস্থা কিন্তু আমাদের অর্থব্যবস্থার জন্যই। রাষ্ট্র তাঁকে তাঁর অর্থ রোজগারের নিশ্চয়তা দিতে পারেনি। কোনো প্রবাসী দেশে চলে এসে নিজের কোনো ব্যবসা শুরু করতে চাইলে তাঁকে অনেক সমস্যায় পড়তে হয়। তাই সরকারের উচিত তাঁরা দেশে চলে এলে তাঁদের জন্য জামানতবিহীন ব্যাংক ঋণের নিশ্চয়তা দেওয়া। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ক্ষতিপূরণের ব্যবস্থা করা।

দেশের স্বার্থে সরকার কত ধরনের ভাতা ও পেনশন দিয়ে থাকে। আমার দেশের অর্থনীতির প্রাণ প্রবাসীদের জন্য ভবিষ্যৎ পেনশন/বিশেষ ভাতার ব্যবস্থা করলে ওনারা সম্মানিত হবেন, ভবিষ্যতের নিরাপত্তা পাবেন, দেশের প্রতি ভালোবাসা বাড়বে, হুন্ডি বন্ধ হবে, বৈধ উপায়ে রেমিট্যান্স প্রবাহ প্রচুর বাড়বে। কারণ, অনেক প্রবাসী ২০-৩০ বছর প্রবাসজীবন কাটিয়ে এসেও দেশে তাঁর প্রাপ্য সম্মানটুকুই পান না। নিজের সর্বস্ব দেশে পাঠিয়ে দিয়ে দেশে এসে পকেটখরচের অর্থটাও পান না। পরিবারকে সব দিয়ে নিজে নিঃস্ব হন। তাই তাঁদের সম্মান বাড়লে এবং দেশে এসে মর্যাদার নিশ্চয়তা পেলে রেমিট্যান্স প্রবাহ যেমন বাড়বে, তেমনি দেশটাও এগিয়ে যাবে। দেশটা এগিয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা।

বিজ্ঞাপন

                                    মো. শরীফুল ইসলাম সিনিয়র অফিসার, অগ্রণী ব্যাংক লিমিটেড, নিমসার শাখা, কুমিল্লা।

 

আরো পড়ুন:

যেভাবে ধনী হয়েছে কাতার!

ছুটিতে দেশে এসে সৌদি প্রবাসীর মৃত্যু

বেড়েছে প্রবাসী আয়, রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার

হুন্ডিতে টাকা নিলে বিপদে পড়বেন প্রবাসীর স্বজন

মৃত্যুকূপ পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছে ৩৮ বাংলাদেশি

আরো দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: Bangladeshcrore diasporadevelopmentDiasporaEconomyHundiprobas timeprobash timeremittancerespectঅর্থনীতিউন্নয়নকোটি প্রবাসীপ্রবাসপ্রবাস টাইমপ্রবাসীবাংলাদেশরেমিট্যান্সশ্রমিকসম্মানহুন্ডি

এ সম্পর্কিত আরও পড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী
ওমান

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24
ওমানে আগুন
ওমান

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না
বাংলাদেশ

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post